যাতায়াত, থাকা, দক্ষ মানুষ আর কেনা-বেচা — সবকিছুতে খরচ কমান
একই রুটের সহযাত্রী খুঁজে ভাড়া ভাগ করুন। পছন্দের এলাকায় রুম, সিট বা ফ্ল্যাট খুঁজুন কিংবা ভাড়া দিন। স্কিল হাবে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বা টিউটরের মতো দক্ষ মানুষ খুঁজুন, অথবা নিজের স্কিল পোস্ট করুন। আমরা গাড়ি, বাড়ি বা কারিগর দিই না — শুধু সঠিক মানুষকে সরাসরি মিলিয়ে দিই, সবকিছু ফ্রি।
ShareVara অ্যাপহোম স্ক্রিনে রাখুন, এক ট্যাপেই খুলুন
দ্রুত খোলে
নোটিফিকেশন
হালকা অ্যাপ
Play Store লাগবে না। সরাসরি এই ওয়েবসাইট থেকে ইনস্টল হয়, কোনো বাড়তি পারমিশন চায় না, আর যেকোনো সময় মুছে ফেলা যায়।
এটা Pathao/Uber-এর মতো গাড়ি-ডাকার অ্যাপ নয়। এটা মানুষে-মানুষে সংযোগের প্ল্যাটফর্ম: যাতায়াতে সহযাত্রী, থাকার জন্য টু-লেট, আর ঘরের কাজের জন্য স্কিল হাব। আমরা নিজে কিছু ভাড়া বা সরবরাহ করি না — মানুষকে সরাসরি যুক্ত করি, যাতে খরচ কমে।
মনে রাখবেন: আপনি যে রিকশা, সিএনজি বা কারে যেতেন, সেটাতেই একজন সহযাত্রী পাবেন। নতুন কিছু ডাকতে হয় না, শুধু খরচ ভাগ হয়।
একটা উদাহরণ দেখুন
রহিম রাইড পোস্ট করলেন
মহাখালী থেকে ফার্মগেট, সিএনজিতে যাবেন। ভাড়া ৳৮০। একা গেলে পুরোটাই তাঁর খরচ।
করিম সিট নিলেন
করিমও ওই দিকেই যাচ্ছিলেন। রাইড দেখে ১টি সিট এক্সেপ্ট করলেন, চ্যাটে পিকআপ পয়েন্ট ঠিক হলো।
একসাথে গেলেন
দুজন একই সিএনজিতে উঠলেন এবং চালককে সরাসরি নগদে ভাড়া দিলেন। অ্যাপে কোনো টাকা দিতে হয়নি।
দুজনেরই লাভ
জনপ্রতি ৳৪০। রহিম ও করিম দুজনেরই ৳৪০ করে বেঁচে গেল।
গাড়ি-ডাকার অ্যাপ আর শেয়ারভাড়ার পার্থক্য
Pathao/Uber ধরনের অ্যাপশেয়ারভাড়া
কী দেয়
গাড়ি ও চালক বুক করে দেয়
একই রুটের সহযাত্রী মিলিয়ে দেয়
ভাড়া কীভাবে
পুরো ভাড়া একজনের
সহযাত্রীর সাথে ভাগ হয়
টাকা লেনদেন
অ্যাপের মাধ্যমে হতে পারে
আমরা টাকা ছুঁই না — চালককে নগদে
আপনার লাভ
সুবিধা ও সময় বাঁচে
যাতায়াত খরচ কমে
স্বচ্ছতা
আমরা কী করি, আর কী করি না
আমরা করি
মানুষকে সরাসরি যুক্ত করি
ছবি, দাম ও ভেরিফিকেশন ব্যাজ দেখাই
চ্যাট, কল ও রিপোর্টের সুবিধা দিই
আমরা করি না
গাড়ি, বাড়ি বা কারিগর সরবরাহ করি না
ইউজারদের মধ্যকার লেনদেন আমরা পরিচালনা করি না
কাজের মান বা লেনদেনের দায় নিই না
সুবিধা
কেন শেয়ারভাড়া?
একটা অ্যাপেই যাতায়াত ও থাকার সাশ্রয়ী সমাধান।
ভাড়া অর্ধেক
একই রুটে একাধিক জন মিলে ভাড়া ভাগ করুন — প্রতি ট্রিপেই সাশ্রয়।
কাছের রাইডের অ্যালার্ট
আপনার ৫০০ মিটারের মধ্যে কেউ রাইড পোস্ট করলে নোটিফিকেশন পাবেন (লোকেশন অনুমতি দিলে)।
এখনই বা পরে
এখনই যেতে চান নাকি আগে থেকে শিডিউল করবেন? দুটোই করা যায়।
ফোনে নোটিফিকেশন
অ্যাপ বন্ধ থাকলেও মেসেজ, বুকিং ও বাতিলের খবর পাবেন।
চ্যাট ও কল
অ্যাপের ভেতরেই চ্যাট করুন; কল সুবিধা চালু থাকলে নম্বর না দিয়েই কথা বলা যাবে।
বাংলা ও English
পুরো অ্যাপ দুই ভাষায় — এক ক্লিকে ভাষা বদলান।
নিরাপত্তা
নিরাপদ থাকার টিপস
প্রথমবার দেখা হলে জনবহুল জায়গায় মিলিত হোন।
যাত্রার আগে চ্যাটে পিকআপ পয়েন্ট নিশ্চিত করুন।
ভেরিফায়েড ব্যাজ দেখে সহযাত্রী বাছাই করুন।
রুম ভাড়ার আগে নিজে গিয়ে দেখুন, অগ্রিম দিতে তাড়াহুড়া করবেন না।
কাজ শুরুর আগে চ্যাটে পরিধি ও মজুরি পরিষ্কার করে নিন; কাজ বুঝে নিয়ে মজুরি দিন।
সন্দেহজনক কিছু হলে চ্যাট থেকে ব্লক বা রিপোর্ট করুন; বিপদে আগে ৯৯৯ নম্বরে কল করুন।
প্রশ্নোত্তর
সচরাচর জিজ্ঞাসা
না। আমরা কোনো গাড়ি বা চালক দিই না। একই রুটে যাচ্ছেন এমন মানুষদের মিলিয়ে দিই, যাতে তাঁরা একটা রিকশা/সিএনজি/কারে ভাড়া ভাগ করে যেতে পারেন। ভাড়া চালককে সরাসরি নগদে দিতে হয়, আমরা টাকা নিই না।
প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এসি/ফ্রিজ টেকনিশিয়ান, ক্লিনার, কাঠমিস্ত্রি, রঙমিস্ত্রি, টিউটর, মুভারসহ অনেক ধরনের দক্ষ মানুষ। আপনি খুঁজতেও পারেন, আবার নিজের স্কিলও পোস্ট করতে পারেন।
না। তাঁরা স্বাধীনভাবে কাজ করেন; আমরা শুধু যোগাযোগ করিয়ে দিই এবং কাজের মান বা মজুরির দায় নিই না। কাজ শুরুর আগে চ্যাটে মজুরি ও কাজের পরিধি ঠিক করুন এবং সমস্যা হলে রিপোর্ট করুন।
মোবাইল, ল্যাপটপ, আসবাব, বাইকসহ নানা জিনিস ছবিসহ বিক্রির জন্য পোস্ট করতে বা কিনতে চাওয়ার পোস্ট দিতে পারবেন। অ্যাডমিন চালু রাখলে বেনামেও পোস্ট দেওয়া যায়। টাকা লেনদেন আপনারা সরাসরি করবেন, আমরা এতে নেই — দেখে-যাচাই করে টাকা দিন।
হ্যাঁ, শেয়ারভাড়া ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে। সাইন আপ, রাইড পোস্ট, সিট বুক, চ্যাট, সবকিছুই ফ্রি।
আমরা টাকা লেনদেনে থাকি না — আপনি আর যার সাথে শেয়ার করছেন, দুজনে সরাসরি নগদে চালককে ভাড়া দিয়ে দেবেন।
সাইন আপে লিঙ্গ যাচাই থাকে, চাইলে শুধু নারী/পুরুষদের সাথেই শেয়ার করার অপশন আছে, আর প্রতিটি প্রোফাইল আমরা ম্যানুয়ালি রিভিউ করি।
কেউ যদি তার রুম, সিট বা ফ্ল্যাট ভাড়া দিতে চান, সেটা ছবি-ভিডিওসহ এখানে পোস্ট করতে পারবেন — অন্যরা খুঁজে দেখে চ্যাটে যোগাযোগ করবে। ভাড়ার চুক্তি ও লেনদেন মালিক আর ভাড়াটিয়া সরাসরি করবেন।
রাইড পোস্টের সময় মোট ভাড়া আর খালি সিট দিলে সিস্টেম নিজেই জনপ্রতি ভাড়া হিসাব করে দেখায়। যেমন ৳৬০ ভাড়ায় আপনি সহ ৩ জন হলে জনপ্রতি ৳২০। ভাড়া আপনারা সরাসরি চালককে নগদে দেবেন।
রাইড পোস্টকারী ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে একটা সময় ঠিক করে দেন। সিট বুক করার পর ওই সময়ের মধ্যে পিকআপ পয়েন্টে পৌঁছাতে হবে। দেরি হলে চ্যাটে জানিয়ে দিন।
রাইড বাতিল হলে যারা সিট বুক করেছিলেন তারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং রাইডটি "বাতিল" স্ট্যাটাসে আপনার তালিকায় থাকবে। তখন আপনি নতুন রাইড খুঁজে নিতে পারবেন।
ডিফল্টভাবে না। পোস্ট করার সময় "ফোন নম্বর দেখান" অন করলে তবেই আপনার নম্বর লগইন করা ইউজাররা দেখতে পাবে। না করলে অ্যাপের চ্যাটেই কথা বলুন। লগইন ছাড়া কেউ কখনো ফোন নম্বর দেখতে পায় না।
ড্যাশবোর্ড থেকে ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠালে আমাদের টিম আপনার প্রোফাইল দেখে যাচাই করে। ভেরিফায়েড হলে নামের পাশে ব্যাজ দেখা যায়, এতে অন্যরা আপনাকে বেশি ভরসা করতে পারে।
ড্যাশবোর্ডে "নোটিফিকেশন চালু করুন" বাটন চাপুন। এরপর অ্যাপ বন্ধ থাকলেও নতুন মেসেজ, সিট বুকিং বা রাইড বাতিলের খবর ফোনে পেয়ে যাবেন।
পাসওয়ার্ড এনক্রিপ্টেড থাকে, লোকেশন শুধু আপনার অনুমতি দিলে নেওয়া হয়, আর আপনার ফোন নম্বর আপনি না চাইলে কেউ দেখে না। বিস্তারিত জানতে ফুটারের প্রাইভেসি পলিসি পড়ুন।
কিছু পাওয়া যায়নি — সাহায্য (?) বাটনে লাইভ চ্যাটে জিজ্ঞাসা করুন।
আজই শুরু করুন — একদম ফ্রি
১ মিনিটে অ্যাকাউন্ট খুলুন, প্রথম রাইডেই ভাড়া বাঁচান।
শেয়ারভাড়া (ShareVara) একটি কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে তিনটি দরকারি জিনিস এক জায়গায় পাওয়া যায়:
🛺 সহযাত্রী — একই রুটে চলা মানুষের সাথে রিকশা, সিএনজি বা কারের ভাড়া ভাগ করুন।
🏠 টু-লেট — রুম, সিট, ফ্ল্যাট, সাবলেট ও অফিস স্পেস খুঁজুন বা ভাড়া দিন।
🛠️ লোকাল সার্ভিস — প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, টিউটরের মতো দক্ষ মানুষ খুঁজুন বা নিজের সার্ভিস পোস্ট করুন।
আমরা নিজে গাড়ি চালাই না, বাসা ভাড়া দিই না, সার্ভিসও দিই না। আমরা শুধু সঠিক মানুষদের সরাসরি যুক্ত করি। লেনদেন ব্যবহারকারীরা নিজেদের মধ্যে করেন; আমরা ব্যবহারকারীর কাছ থেকে কোনো টাকা নিই না বা ধরে রাখি না।
আমাদের লক্ষ্য যাতায়াত, থাকা ও দৈনন্দিন কাজের খরচ কমানো এবং প্রতিটি মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ অভিজ্ঞতা তৈরি করা। পুরো অ্যাপ বাংলা ও English দুই ভাষাতেই ব্যবহার করা যায়।
যোগাযোগ: অ্যাপের সাহায্য (?) বাটনের লাইভ চ্যাটে আমাদের জানান।
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। এখানে বলা হয়েছে আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি এবং আপনার কী অধিকার আছে। শেয়ারভাড়া ব্যবহার করলে আপনি এই নীতিতে সম্মত হচ্ছেন।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
• অ্যাকাউন্ট: নাম, ফোন নম্বর, লিঙ্গ, পেশা এবং পাসওয়ার্ড (শুধু এনক্রিপ্টেড হ্যাশ আকারে)। ঐচ্ছিক: ইমেইল, জন্মতারিখ, NID নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, প্রোফাইল ছবি।
• Google দিয়ে সাইন ইন করলে Google থেকে আপনার নাম ও ইমেইল।
• পোস্ট: রাইড, টু-লেট ও সার্ভিস পোস্টের তথ্য এবং আপনার আপলোড করা ছবি ও ভিডিও।
• যোগাযোগ: চ্যাট মেসেজ, কলের রেকর্ড (কে কাকে কখন কল করেছে), সাপোর্ট চ্যাট এবং পাসওয়ার্ড-রিসেট (OTP) অনুরোধের ইতিহাস।
• লোকেশন: আপনি ব্রাউজারে অনুমতি দিলে আপনার আনুমানিক লোকেশন।
• ডিভাইস ও ব্যবহার: আইপি অ্যাড্রেস, ব্রাউজার, ডিভাইসের ধরন, স্ক্রিন সাইজ, কোন পেজে কতক্ষণ ছিলেন, রেফারার/UTM এবং (চালু থাকলে) Google Analytics, Microsoft Clarity বা Facebook-এর মতো টুলের কুকি আইডি।
২. কেন ব্যবহার করি
• আপনাকে সেবা দিতে, অ্যাকাউন্ট চালু রাখতে এবং ইউজারদের মধ্যে যোগাযোগ করাতে।
• কাছের রাইড, নতুন মেসেজ, বুকিং ও কলের নোটিফিকেশন পাঠাতে।
• জালিয়াতি, অপব্যবহার ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এবং অভিযোগ তদন্ত করতে।
• সাইট ও অ্যাপ উন্নত করতে এবং বিজ্ঞাপন দেখাতে।
৩. অন্য ব্যবহারকারীরা আপনার কী দেখতে পায়
আপনার নাম, প্রোফাইল ছবি, ভেরিফায়েড ব্যাজ এবং আপনার পোস্টের তথ্য। ফোন নম্বর ও WhatsApp নম্বর কেবল তখনই লগইন করা ইউজারদের দেখা যায়, যখন আপনি পোস্টে নম্বর দেখানোর অপশন অন করেন। লগইন ছাড়া কেউ কোনো নম্বর দেখতে পায় না। আপনার লোকেশন অন্য ইউজারদের দেখানো হয় না।
৪. কল
কল সুবিধা চালু থাকলে অডিও/ভিডিও সাধারণত সরাসরি দুই ব্যবহারকারীর মধ্যে যায়। সরাসরি সংযোগ না হলে সাময়িকভাবে আমাদের সার্ভারের রিলে ব্যবহার হতে পারে, যা কল শেষে মুছে ফেলা হয়। আমরা কল রেকর্ড করি না।
৫. কাদের সাথে তথ্য শেয়ার হয়
আমরা আপনার তথ্য বিক্রি করি না। সেবা চালাতে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহকারী (হোস্টিং, Google সাইন-ইন, পুশ নোটিফিকেশন সার্ভিস, Google AdSense) বা আইনি বাধ্যবাধকতায় কর্তৃপক্ষের সাথে প্রয়োজনমতো তথ্য শেয়ার হতে পারে।
৬. কুকি ও বিজ্ঞাপন
লগইন ধরে রাখতে, ভাষা মনে রাখতে ও ব্যবহার বিশ্লেষণ করতে কুকি ও লোকাল স্টোরেজ ব্যবহার হয়। Google AdSense ও তার অংশীদাররা কুকি ব্যবহার করে আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারে। ব্রাউজার সেটিংস থেকে কুকি নিয়ন্ত্রণ করা যায়।
৭. তথ্য সংরক্ষণ
নিরাপত্তা ও তদন্তের স্বার্থে সাপোর্ট চ্যাট, OTP অনুরোধ, রিপোর্ট, লোকেশন লগ ও প্রোফাইল পরিবর্তনের ইতিহাস দীর্ঘ সময় সংরক্ষিত থাকতে পারে। পোস্ট মুছে দিলে তা পাবলিক ফিড থেকে সরে যায়।
৮. নিরাপত্তা
পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় এবং সংবেদনশীল ডেটা সুরক্ষিত সার্ভারে থাকে। তবুও ইন্টারনেটে কোনো ব্যবস্থাই ১০০% নিরাপদ নয়, তাই আপনার পাসওয়ার্ড ও OTP কাউকে জানাবেন না।
৯. আপনার অধিকার
আপনি প্রোফাইলের তথ্য দেখতে ও বদলাতে, ছবি সরাতে, নোটিফিকেশন ও লোকেশনের অনুমতি ব্রাউজার থেকে বন্ধ করতে এবং অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। অনুরোধ জানাতে লাইভ চ্যাটে যোগাযোগ করুন।
১০. শিশুদের তথ্য
শেয়ারভাড়া ১৮ বছরের নিচের কারও জন্য তৈরি নয়। কেউ ভুলভাবে অ্যাকাউন্ট খুললে জানালে আমরা তা মুছে দেব।
১১. নীতির পরিবর্তন
প্রয়োজনে এই নীতি হালনাগাদ হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অ্যাপে জানানো হবে।
শেয়ারভাড়া কেবল মানুষকে পরস্পরের সাথে যুক্ত করার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। অনুগ্রহ করে ব্যবহারের আগে এটি পড়ুন।
১. আমরা কোনো পক্ষ নই
আমরা গাড়ি, চালক, বাসা, রুম, সিট বা সার্ভিস প্রোভাইডার সরবরাহ করি না এবং কারও নিয়োগকর্তা বা এজেন্টও নই। রাইড, টু-লেট ও সার্ভিসের সব পোস্ট ব্যবহারকারীরা নিজেরা দেন এবং সেগুলোর সত্যতা ও সঠিকতার দায় পোস্টদাতার।
২. কোনো লেনদেন আমাদের মাধ্যমে হয় না
রাইডের ভাড়া, বাসা ভাড়া, অগ্রিম, সার্ভিসের মজুরি — সবই ব্যবহারকারীরা সরাসরি নিজেদের মধ্যে মেটান। আমরা টাকা নিই না বা ধরে রাখি না এবং কোনো আর্থিক ক্ষতির দায় নিই না। অগ্রিম দেওয়ার আগে নিজে যাচাই করুন এবং সম্ভব হলে রসিদ বা চুক্তি নিন।
৩. ভেরিফায়েড ব্যাজ গ্যারান্টি নয়
ভেরিফায়েড ব্যাজ মানে আমাদের টিম প্রোফাইলের কিছু তথ্য দেখেছে। এটি কারও আচরণ, নিরাপত্তা বা কাজের মানের নিশ্চয়তা নয়।
৪. যাতায়াত
যাত্রাকালীন দুর্ঘটনা, দেরি, বাতিল বা ব্যক্তিগত বিরোধের দায় প্ল্যাটফর্ম বহন করে না। অপরিচিতের সাথে যাত্রায় সতর্ক থাকুন, প্রথমবার জনবহুল জায়গায় দেখা করুন এবং পিকআপ পয়েন্ট আগে চ্যাটে নিশ্চিত করুন।
৫. টু-লেট
ছবি, ভিডিও ও বিবরণ মালিকের দেওয়া। বাসা বা রুম নিজে গিয়ে দেখে নিন, মালিকের পরিচয় যাচাই করুন এবং চুক্তি ছাড়া অগ্রিম দেবেন না। ভাড়াসংক্রান্ত চুক্তি বা বিরোধের দায় আমাদের নয়।
৬. লোকাল সার্ভিস
সার্ভিস প্রোভাইডাররা স্বাধীন ব্যক্তি; তাঁদের দক্ষতা, লাইসেন্স, কাজের মান, নিরাপত্তা ও সময়মতো কাজ করার দায় আমরা নিই না। কাজ শুরুর আগে মজুরি ও কাজের পরিধি চ্যাটে পরিষ্কার করুন এবং কাজ দেখে নিয়ে মজুরি দিন।
৭. চ্যাট, কল ও লোকেশন
চ্যাট ও কলে অন্য পক্ষের আচরণের দায় আমরা নিই না। লোকেশন আনুমানিক এবং নিখুঁত নাও হতে পারে। হয়রানি বা সন্দেহজনক কিছু হলে ব্লক ও রিপোর্ট করুন। বিপদে আগে ৯৯৯ নম্বরে কল করুন।
৮. কনটেন্ট ও অ্যাকাউন্ট
ভুয়া, বিভ্রান্তিকর, আপত্তিকর বা আইনবিরোধী কনটেন্ট দেওয়া নিষেধ। নিয়ম ভাঙলে আমরা কোনো পোস্ট সরাতে বা অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারি।
৯. সেবার প্রাপ্যতা ও তৃতীয় পক্ষ
আমরা নিরবচ্ছিন্ন বা ত্রুটিহীন সেবার নিশ্চয়তা দিই না। সাইটে প্রদর্শিত বিজ্ঞাপন ও তৃতীয় পক্ষের লিংকের কনটেন্টের দায় সংশ্লিষ্ট পক্ষের।
১০. পরিবর্তন
প্রয়োজনে এই ডিসক্লেইমার বদলাতে পারে। সেবা ব্যবহার চালিয়ে গেলে আপনি হালনাগাদ শর্তে সম্মত বলে ধরা হবে।
শেয়ারভাড়া ব্যবহারের আগে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। অ্যাকাউন্ট খুললে বা সেবা ব্যবহার করলে আপনি এই শর্তে সম্মত হচ্ছেন। এই শর্তাবলী প্রাইভেসি পলিসি ও ডিসক্লেইমারের সাথে একত্রে প্রযোজ্য।
১. যোগ্যতা ও অ্যাকাউন্ট
• শেয়ারভাড়া ব্যবহার করতে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
• সাইন আপে নাম, বৈধ বাংলাদেশি মোবাইল নম্বর, লিঙ্গ ও পেশা সঠিক দিতে হবে। ভুল বা ভুয়া তথ্য দেওয়া নিষেধ।
• একজন ব্যক্তি একটি অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন। নাম, ফোন নম্বর, লিঙ্গ ও পেশা নিরাপত্তার স্বার্থে পরে বদলানো যায় না।
২. অ্যাকাউন্টের নিরাপত্তা
• পাসওয়ার্ড ও OTP গোপন রাখা আপনার দায়িত্ব। এগুলো কাউকে জানাবেন না, আমাদের সাপোর্ট টিমও পাসওয়ার্ড চাইবে না।
• আপনার অ্যাকাউন্ট থেকে যা কিছু করা হবে, তার দায় আপনার। সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে লাইভ চ্যাটে জানান।
• অন্যের নম্বর বা পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা বা পাসওয়ার্ড রিসেটের চেষ্টা করা নিষেধ।
৩. সহযাত্রী (রাইড শেয়ারিং)
• রাইড পোস্টে রুট, বাহন, খালি সিট ও মোট ভাড়া সঠিক দিন। জনপ্রতি ভাড়া সিস্টেম হিসাব করে দেখায়, তবে সেটা আনুমানিক হিসাব।
• তাৎক্ষণিক রাইডে সিট বুক করার পর পোস্টকারীর ঠিক করা সময়ের (৫ থেকে ৩০ মিনিট) মধ্যে পিকআপ পয়েন্টে পৌঁছাতে হবে। দেরি হলে চ্যাটে জানান।
• একসাথে একটির বেশি চলমান তাৎক্ষণিক পোস্ট রাখা বা এক্সেপ্ট করা যাবে না। সময় আলাদা হলে একাধিক "পরে" (Schedule) রাইড করা যাবে।
• কেউ এক্সেপ্ট না করলে নির্ধারিত সময়ের পর শিডিউল রাইড নিজে থেকেই বাতিল হয়ে যেতে পারে।
• "শুধু নারী" বা "শুধু পুরুষ" পছন্দ সঠিক তথ্যের ওপর নির্ভর করে। ভুল লিঙ্গ দিয়ে এই সুবিধার অপব্যবহার করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে।
• বারবার বুক করে শেষ মুহূর্তে না আসা বা অকারণে রাইড বাতিল করা অপব্যবহার হিসেবে গণ্য হবে।
• ভাড়া সরাসরি চালককে নগদে দিতে হয়। রাইড সম্পন্ন করার সময় কে ভাড়া দিয়েছেন সেটা রেকর্ড করা যায়, কিন্তু আমরা কোনো লেনদেন নিশ্চিত বা আদায় করি না।
৪. টু-লেট
• লিস্টিংয়ের ধরন, অবস্থান, ভাড়া, সুবিধা ও নিয়ম সত্য ও হালনাগাদ রাখতে হবে। যে জিনিস আপনার নয় বা ভাড়া দেওয়ার অধিকার নেই, তা পোস্ট করা যাবে না।
• একসাথে সর্বোচ্চ ৫টি চালু লিস্টিং রাখা যায়। প্রতিটিতে সর্বোচ্চ ৬টি ছবি ও ২টি ভিডিও (প্রতিটি ১৫০MB পর্যন্ত) দেওয়া যায়। ভিডিও প্রকাশের আগে বা পরে রিভিউ হতে পারে।
• ৩০ দিন রিফ্রেশ না করলে লিস্টিং নিজে থেকে "বিরতি" অবস্থায় যায়। ভাড়া হয়ে গেলে "ভাড়া হয়ে গেছে" চিহ্নিত করুন, যাতে অন্যরা অযথা যোগাযোগ না করে।
• অন্যের ছবি, ভিডিও বা বিবরণ অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
• ভাড়ার চুক্তি, অগ্রিম ও বিল মালিক ও ভাড়াটিয়া নিজেদের মধ্যে ঠিক করবেন। আমরা এতে পক্ষ নই।
৫. লোকাল সার্ভিস
• সার্ভিস প্রোভাইডার স্বাধীন ব্যক্তি, শেয়ারভাড়ার কর্মী বা এজেন্ট নন। একসাথে সর্বোচ্চ ১০টি সার্ভিস পোস্ট চালু রাখা যায়।
• নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও মজুরি সত্যভাবে লিখুন। যে কাজে আপনার প্রয়োজনীয় লাইসেন্স বা যোগ্যতা নেই, তার দাবি করা যাবে না।
• কাজ শুরুর আগে মজুরি ও কাজের পরিধি চ্যাটে পরিষ্কার করে নিন এবং কাজ বুঝে নিয়ে মজুরি দিন।
৬. ফি ও লেনদেন
• বর্তমানে শেয়ারভাড়া ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে। ভবিষ্যতে কোনো সুবিধার জন্য ফি চালু হলে আগে অ্যাপে জানানো হবে।
• ভাড়া, অগ্রিম ও মজুরি ব্যবহারকারীরা সরাসরি নিজেদের মধ্যে মেটান। আমরা টাকা নিই না, ধরে রাখি না বা ফেরতের দায় নিই না।
• শেয়ারভাড়ার নাম ব্যবহার করে কেউ টাকা চাইলে বিশ্বাস করবেন না, সাথে সাথে রিপোর্ট করুন।
৭. চ্যাট, কল ও লোকেশন
• চ্যাট ও কল শুধু রাইড, টু-লেট বা সার্ভিস সংক্রান্ত প্রয়োজনে ব্যবহার করুন। হয়রানি, হুমকি, অশ্লীল বা বিরক্তিকর আচরণ নিষেধ।
• কল সুবিধা অ্যাডমিনের নিয়ন্ত্রণে। সবার জন্য বা সব সময় চালু নাও থাকতে পারে, বিশেষ করে ভিডিও কল।
• কাছের রাইডের নোটিফিকেশনের জন্য আপনার অনুমতি সাপেক্ষে লোকেশন ব্যবহার হয়। অনুমতি ব্রাউজার সেটিং থেকে যেকোনো সময় বন্ধ করতে পারবেন।
• কারো অনুমতি ছাড়া চ্যাট বা কল রেকর্ড করে প্রকাশ করা নিষেধ।
৮. নিষিদ্ধ কাজ
• ভুয়া পোস্ট, প্রতারণা, স্প্যাম বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন।
• অবৈধ, আপত্তিকর বা অন্যের অধিকার লঙ্ঘনকারী কনটেন্ট।
• বট, স্ক্রিপ্ট বা অন্য উপায়ে ডেটা সংগ্রহ (স্ক্র্যাপিং), সিস্টেম বা API অপব্যবহার, নিরাপত্তা ভাঙার চেষ্টা।
• OTP বা পাসওয়ার্ড রিসেট ব্যবস্থার অপব্যবহার।
• অন্য ব্যবহারকারীর ফোন নম্বর বা ব্যক্তিগত তথ্য তাদের অনুমতি ছাড়া ছড়ানো।
৯. ভেরিফায়েড ব্যাজ, ব্লক ও রিপোর্ট
• ভেরিফায়েড ব্যাজ মানে আমাদের টিম প্রোফাইলের কিছু তথ্য দেখেছে, এটি কারো আচরণের গ্যারান্টি নয়।
• কারো আচরণে সমস্যা হলে চ্যাট থেকে ব্লক বা রিপোর্ট করুন। রিপোর্ট করলে ইউজার নিজে থেকেই ব্লক হয়ে যায়।
• মিথ্যা বা বিদ্বেষমূলক রিপোর্ট করা অপব্যবহার।
• বিপদে আগে ৯৯৯ নম্বরে কল করুন।
১০. সাসপেনশন ও কনটেন্ট সরানো
এই শর্ত ভঙ্গ করলে বা অন্যের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে আমরা আগে জানিয়ে বা না জানিয়ে পোস্ট সরাতে, ফিচার সীমিত করতে বা অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারি। আপনি চাইলে লাইভ চ্যাটে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বক্তব্য জানাতে পারবেন।
১১. বিজ্ঞাপন ও তৃতীয় পক্ষ
সাইটে Google AdSense-এর মতো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন ও লিংক থাকতে পারে। সেগুলোর কনটেন্ট বা সেবার দায় সংশ্লিষ্ট পক্ষের।
১২. দায়ের সীমা
শেয়ারভাড়া একটি সংযোগ প্ল্যাটফর্ম। আইনে যতটুকু অনুমোদিত, ব্যবহারকারীদের মধ্যে চুক্তি, লেনদেন, দুর্ঘটনা, বিলম্ব, ক্ষতি বা বিরোধের দায় আমরা নিই না। সেবা নিরবচ্ছিন্ন বা ত্রুটিহীন হবে, এমন নিশ্চয়তাও দিই না। বিস্তারিত ডিসক্লেইমারে দেখুন।
১৩. শর্তের পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অ্যাপে জানানো হবে। পরিবর্তনের পর সেবা ব্যবহার চালিয়ে গেলে আপনি নতুন শর্তে সম্মত বলে ধরা হবে।
১৪. প্রযোজ্য আইন ও যোগাযোগ
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে অ্যাপের সাহায্য (?) বাটনের লাইভ চ্যাটে জানান।